অনলাইনে আয় করার জন্য বিভিন্ন ধরণের কাজ আছে। কিন্তু আমরা সঠিক ভাবে জানিনা কি কি ধরণের কাজ করা হয় অনলাইনে। আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান আছেন , যাঁরা অনলাইন আয় বিষয়ক সেমিনার ও প্রশিক্ষণ দিয়ে থাকেন। তাঁরা যে সমস্ত কোর্সগুলোতে প্রশিক্ষন দিয়ে থাকেন, সেগুলোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কোর্স হলো: গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, থিম কাস্টোমাইজেসন, কনটেন্ট রাইটিং, এফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফরেক্স ট্রেড, এসইও, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি। মজার ব্যাপার হলো, উল্লেখিত কাজগুলো পূর্ব অভিজ্ঞতা না থাকলে করা যায়না। কিন্তু লক্ষণীয় ব্যাপার, অনেকেই আছেন যারা কোনো কাজ সম্পর্কে সামান্য ধারণা নিয়েই অনলাইনে নেমে যান আয় করতে। ইনকাম তো হয়ই না উল্টা ডিমোটিভেটেড হয়ে চায়ের দোকানে বসে বসে আড্ডা দেন আর অন্যদের হাসির খোরাক যোগান। যাহোক, সিপিএ মার্কেটিং, ফরেক্স ট্রেড, এসইও, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং সম্পর্কে আমার পরিষ্কার ধারণা নেই তাই এগুলো নিয়ে আলোচনায় গেলাম না। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, থিম কাস্টোমাইজেসন, কনটেন্ট রাইটিং, এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে মোটামুটি ধারণা আছে। এখান থেকে প্যাসিভ ইনকামও সম্ভব। তবে এই কাজগুলো ধীর স্থীর ভাবে সময় দিয়ে শিখতে হয়। আজ আসলাম, একটা নাম মাত্র কোর্স করলাম আর আগামীকাল থেকে হাজার হাজার ডলার ইনকাম করলাম; ব্যাপারটা এমন নয়। এই কাজ গুলোর গণ্ডি ব্যাপক থেকে ব্যাপকতর; এর জন্য পরিশ্রমও তেমন। আর তাই এই কাজগুলোর ভবিষ্যতও উজ্জ্বল ও মজবুত। ব্যতিক্রম কেউ কেউ থাকতে পারেন। আমার কথাগুলো আশাবাদীদের জন্য ব্যতিক্রমদের জন্য নয়। এবার আসি মূলকথায়, ক্লাস ওয়ান থেকে শুরু করে মাস্টার্স পাস করার পরও আমরা দ্বিধায় থাকি চাকরি নামক সোনার হরিণ পাবো কিনা। আর যদি আপনার কাছে ডিজিটাল মার্কেট সম্পর্কে জানা থাকে অথবা একটি কৌশলপূর্ণ করে থাকেন তাহলে এই হতাশা থেকে কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবেন তাই। ডিজিটাল বাংলাদেশের অনেকেই অনলাইনে কাজ করে ইনকাম করে বেকারত্ব দূর করুন। তাহলে আপনি পিছিয়ে কেন? করণীয় কি?


No comments:
Post a Comment